২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৭৩-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৭৩-[৩৫]
عَن ابْن عبَّاس قَالَ: إنَّ الله تَعَالَى فضل مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْأَنْبِيَاءِ وَعَلَى أَهْلِ السَّمَاءِ فَقَالُوا يَا أَبَا عَبَّاسٍ بِمَ فَضَّله الله عَلَى أَهْلِ السَّمَاءِ؟ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِأَهْلِ السَّمَاءِ [وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نجزي الظَّالِمين] وَقَالَ اللَّهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: [إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تأخَّر] قَالُوا: وَمَا فَضْلُهُ عَلَى الْأَنْبِيَاءِ؟ قَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: [وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاء] الْآيَةَ وَقَالَ اللَّهُ تَعَالَى لِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: [وَمَا أَرْسَلْنَاك إِلَّا كَافَّة للنَّاس] فَأرْسلهُ إِلَى الْجِنّ وَالْإِنْس اسنادہ حسن ، رواہ الدارمی (1 / 25 ۔ 26 ح 47) و الحاکم (2 / 350) ۔ (صَحِيح)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা'আলা সকল নবীগণের ও সকল মালায়িকাহ্'র (ফেরেশতাগণের) ওপরে মুহাম্মাদ (ﷺ)-কে মর্যাদা দান করেছেন। লোকেরা প্রশ্ন করলেন, হে আবূ 'আব্বাস। (ইবনু 'আব্বাস-এর উপনাম) আল্লাহ মালায়িকার (ফেরেশতাগণের) উপরে কিরূপে তাঁকে ফাযীলাত দিয়েছেন?ইবনু 'আব্বাস (রাঃ) বললেন, আল্লাহ তা'আলা আকাশবাসীকে লক্ষ করে বলেছেন, “তাদের মধ্যে যে বলবে যে, 'তিনি ব্যতীত আমিই ইলাহ', তাহলে আমি তাকে তার প্রতিফল দেব জাহান্নাম, যালিমদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি”- (সূরা আল আম্বিয়া ২১ : ২৯)। আর আল্লাহ তা'আলা মুহাম্মাদ (ﷺ) কে লক্ষ্য করে বলেছেন, “আমি তোমাকে দিয়েছি স্পষ্ট বিজয়। যাতে আল্লাহ তোমার আগের ও পিছের যাবতীয় ভুলভ্রান্তি ক্ষমা করেন (ট) (সূরা আল ফাত্হ ৪৮: ১-২)।লোকেরা জিজ্ঞেস করলেন, নবীদের ওপর কিভাবে তাঁকে ফাযীলাত দেয়া হয়েছে? উত্তরে ইবনু 'আব্বাস (রাঃ) বললেন, আল্লাহ তা'আলা বলেছেন, “আমি কোন রাসূলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি যাতে তাদের কাছে স্পষ্টভাবে (আমার নির্দেশগুলো) বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে পথহারা করেছেন (সূরা ইবরা-হীম ১৪ : ৪)।আর আল্লাহ তা'আলা মুহাম্মাদ (ﷺ) সম্পর্কে বলেছেন, (হে নবী মুহাম্মাদ!) “আমি আপনাকে গোটা মানব সমাজের জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছি(সূরা সাবা- ৩৪ : ২৮)। অতএব আল্লাহ তা'আলা তাঁকে জিন্ ও ইনসান উভয় সম্প্রদায়ের নিকটেই পাঠিয়েছেন।
সনদ সহীহ: দারিমী ৪৬ (তাহক্বীক- হুসায়ন সুলায়ম আসাদ)।
