২৯/২. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর নামসমূহ ও গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৯৪-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৯৪-[১৯]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَى الْقَمَرِ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ فَإِذَا هُوَ أَحْسَنُ عِنْدِي مِنَ الْقَمَرِ. رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي اسنادہ ضعیف ، رواہ الترمذی (2811 وقال : حسن غریب) و الدارمی (1 / 30 ح 58) * فیہ اشعث بن سوار : ضعیف و ابو اسحاق مدلس و عنعن ۔ (ضَعِيف)
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি চাঁদনি রাতে নবী (ﷺ) কে দেখলাম। অতঃপর একবার রাসূলুল্লাহ (ﷺ) এর দিকে তাকাতাম আর একবার চাঁদের দিকে। সে সময় তিনি(ﷺ) লাল বর্ণের পোশাক পরিহিত অবস্থায় ছিলেন। তখন তাঁকে আমার কাছে চাঁদের তুলনায় অধিকতর সুন্দর মনে হলো।
যঈফ: তিরমিযী ২৮১১, দারিমী ৫৭, আশ'আস ইবনু সিওয়ার য'ঈফ; আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৯৬৪০।
