২৯/২. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর নামসমূহ ও গুণাবলি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৯৬-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৯৬-[২১]
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ فِي سَاقَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمُوشَةٌ وَكَانَ لَا يَضْحَكُ إِلَّا تَبَسُّمًا وَكُنْتُ إِذَا نَظَرْتُ إِلَيْهِ قُلْتُ: أَكْحَلُ الْعَيْنَيْنِ وَلَيْسَ بأكحل. رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3645 وقال : حسن صحیح غریب) * حجاج بن ارطاۃ ضعیف مدلس و عنعن و للحدیث شواھد غیر قولہ :’’ حموشۃ ‘‘ ۔ (ضَعِيف)
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর পায়ের উভয় গোড়ালি হালকা-পাতলা। তিনি (ﷺ) মৃদু হাসি ছাড়া হাসতেন না। আর আমি যখনই তাঁর দিকে তাকাতাম, তখন আমি মনে মনে বলতাম, তিনি (ﷺ) চোখে সুরমা লাগিয়েছেন। অথচ তখন তিনি (ﷺ) সুরমা ব্যবহার করেননি।
যঈফ: তিরমিযী ৩৬৪৫, য'ঈফুল জামি ৪৪৭৪, হাজ্জাজ ইবনু আরত্বাত মুদাল্লিস, আর সে ‘আন দ্বারা হাদীস বর্ণনা করেছে; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ২৬৬৭৫, আবূ ইয়া'লা ৭৪৫৫, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯৯২, আল মুসতাদরাক লিল হাকিম ৪১৯৬।
