২৯/২. অধ্যায়ঃ
নবী (ﷺ) এর নামসমূহ ও গুণাবলি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৯৯-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৯৯-[২৪]
وَعَنْ أَنَسٍ أَنَّ غُلَامًا يَهُودِيًّا كَانَ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَوَجَدَ أَبَاهُ عِنْدَ رَأْسِهِ يَقْرَأُ التَّوْرَاةَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا يَهُودِيٌّ أَنْشُدُكَ بِاللَّهِ الَّذِي أَنْزَلَ التَّوْرَاةَ عَلَى مُوسَى هَلْ تَجِدُ فِي التَّوْرَاةِ نَعْتِي وَصِفَتِي وَمَخْرَجِي؟» . قَالَ: لَا. قَالَ الْفَتَى: بَلَى وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَجِدُ لَكَ فِي التَّوْرَاة نعتك وَصِفَتَكَ وَمَخْرَجَكَ وَإِنِّي أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّكَ رَسُولَ اللَّهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَقِيمُوا هَذَا مِنْ عِنْدِ رَأْسِهِ وَلُوا أَخَاكُمْ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «دَلَائِل النُّبُوَّة» حسن ، رواہ البیھقی فی دلائل النبوۃ (6 / 272 و سندہ حسن) * فیہ مؤمل بن اسماعیل حسن الحدیث و ثقہ الجمھور ولہ شواھد عند البیھقی فی الدلائل (6 / 272 ۔ 273) وغیرہ فالحدیث حسن ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ইয়াহুদী বালক নবী (ﷺ) এর সেবা করত। এক সময় সে অসুস্থ হয়ে পড়ল। তখন নবী (ﷺ) তার সেবার জন্য কাছে গেলেন, তখন তিনি তার পিতাকে তার মাথার কাছে বসে তাওরাত পাঠরত অবস্থায় পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) তখন তাকে লক্ষ্য করে বললেন, ওহে ইয়াহুদী! আমি তোমাকে সেই আল্লাহ তা'আলার শপথ দিয়ে প্রশ্ন করছি, যিনি মূসা (আঃ)-এর ওপর তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন। তুমি কি তাওরাত কিতাবে আমার পরিচিতি, আমার গুণাবলি এবং আমার আগমন ইত্যাদি সম্পর্কে কিছু পেয়েছ? সে বলল, না।তখন বালকটি প্রতিবাদ করে বলল, হ্যাঁ আছে- আল্লাহর শপথ! হে আল্লাহর রাসূল! নিশ্চয় আমরা তাওরাত কিতাবে আপনার পরিচিতি, গুণাবলি ও আপনার আগমন ইত্যাদি সম্পৰ্কীয় বর্ণনা পেয়েছি। ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তা'আলা ছাড়া সত্য অন্য কোন মা'বূদ নেই এবং নিশ্চয় আপনি আল্লাহর রাসূল।' তখন নবী (ﷺ) তাঁর সাথিদেরকে বললেন, এই লোকটিকে (বালকটির পিতা ইয়াহুদীকে) তার মাথার নিকট হতে উঠিয়ে দাও এবং তোমাদের (নওমুসলিম) ভাইটির যাবতীয় তত্ত্বাবধান তোমরাই কর।
আলবানী (রহিমাহুল্লাহ) বলেন: আমি সনদ পাইনি, হিদায়াতুর রুওয়াত ৫/২৭৮ পৃ.; বায়হাকীর দালায়িলুন নুবুওয়্যাহ ৬/২৭২।
