২৯/৫. অধ্যায়ঃ
নবুয়্যাতের নিদর্শনসমূহ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৫৯-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৫৯-[৮]
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ وَكَانَتْ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ فَدَخَلَ عَلَيْهَا يَوْمًا فَأَطْعَمَتْهُ ثُمَّ جَلَسَتْ تَفْلِي رَأسه فَنَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ قَالَتْ: فَقُلْتُ: مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ مُلُوكًا عَلَى الْأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الْأَسِرَّةِ» . فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَدَعَا لَهَا ثُمَّ وَضَعَ رَأْسَهُ فَنَامَ ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا يُضْحِكُكَ؟ قَالَ: «نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ» . كَمَا قَالَ فِي الأولى. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ: «أَنْتِ مِنَ الْأَوَّلِينَ» . فَرَكِبَتْ أُمُّ حَرَامٍ الْبَحْرَ فِي زَمَنِ مُعَاوِيَةَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ فَهَلَكَتْ. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6282) و مسلم (160 / 1912)، (4934) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রায়শ উম্মু হারাম বিনতু মিলহান (রাঃ)-এর বাড়িতে যাওয়া-আসা করতেন। (তিনি রাসূল (ﷺ)-এর দুধ-খালা হিসেবে মাহরাম ছিলেন) উম্মু হারাম (রাঃ) প্রসিদ্ধ সহাবী ‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ)-এর স্ত্রী ছিলেন। একদিন নবী (ﷺ) তার বাড়িতে গেলে উম্মু হারাম (রাঃ) তাঁকে খানা খাওয়ালেন। অতঃপর উম্মু হারাম (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর মাথার উকুন দেখতে বসলেন। এরই মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-ও ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি (ﷺ) হাসতে হাসতে জেগে উঠলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল। আপনাকে কিসে হাসাচ্ছে? তিনি (ﷺ) বললেন, এইমাত্র স্বপ্নে আমার উম্মাতের কিছু সংখ্যক লোককে আল্লাহর পথে যুদ্ধরত অবস্থায় আমার সামনে উপস্থিত করা হয়। তারা বাদাশাহি জাঁকজমকে অথবা বলেছেন বাদশাহের মতো জাঁকজমকে সমুদ্রের বুকে সফর করছে। উম্মু হারাম (রাঃ) বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তা'আলা আমাকেও যেন তাদের অন্তর্ভুক্ত করেন। তখন তিনি (ﷺ) তাঁর জন্য দোয়া করলেন।এরপর তিনি (ﷺ) মাথা রেখে আবার ঘুমিয়ে পড়লেন এবং কিছুক্ষণ পরে পুনরায় হাসিমুখে জেগে উঠলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনি কি কারণে হাসছেন? উত্তরে তিনি (ﷺ) বললেন, এইমাত্র স্বপ্নে আমার উম্মাতের কতিপয় লোককে আল্লাহর পথে জিহাদরত অবস্থায় আমার সম্মুখে উপস্থিত করা হয় …। ঠিক তেমনই বলেছেন যেমনটি তিনি প্রথমবার বলেছিলেন। উম্মু হারাম (রাঃ) বলেন, আমি আবেদন করলাম, হে আল্লাহর রাসূল। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন। উত্তরে তিনি (ﷺ) বললেন, তুমি তাদের প্রথম দলের অন্তর্ভুক্ত।বর্ণনাকারী বলেন, অতঃপর উম্মু হারাম (রাঃ) মু'আবিয়াহ্ (রাঃ)-এর শাসনকালে জিহাদের উদ্দেশে সমুদ্রে ভ্রমণে যাত্ৰা করেন এবং সমুদ্র হতে অবতরণের পর বাহনের পৃষ্ঠ হতে পড়ে ইন্তিকাল করেন।
সহীহ: বুখারী ২৭৮৮, মুসলিম ১৬০-(১৯১২), তিরমিযী ১৬৪৫, ইবনু মাজাহ ২৭৭৬, সহীহুল জামি' ৬৭৪৪, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ১৩৪২, মুওয়াত্ত্বা মালিক ১৬৮৯, সহীহ ইবনু হিব্বান ৪৬০৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৪৩৮০, হিলইয়াতুল আওলিয়া ২/৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯০০৪।
