২৯/৬. অধ্যায়ঃ
মিরাজের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৬৫-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৬৫-[৪]
وَعَن عبدِ الله قَالَ: لَمَّا أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتُهِيَ بِهِ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى وَهِيَ فِي السَّمَاءِ السَّادِسَةِ إِلَيْهَا يَنْتَهِي مَا يُعْرَجُ بِهِ مِنَ الْأَرْضِ فَيُقْبَضُ مِنْهَا وَإِلَيْهَا يَنْتَهِي مَا يُهْبَطُ بِهِ مِنْ فَوْقِهَا فَيُقْبَضُ مِنْهَا قَالَ: [إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى] . قَالَ: فِرَاشٌ مِنْ ذَهَبٍ قَالَ: فَأُعْطِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا: أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لمن لَا يشرِكُ باللَّهِ من أمته شَيْئا الْمُقْحمَات. رَوَاهُ مُسلم رواہ مسلم (279 / 173)، (431) ۔ (صَحِيح)
‘আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
যে রাত্রে রাসূলুল্লাহ (ﷺ) কে ভ্রমণ করানো হয়, তাঁকে সিদরাতুল মুনতাহায় পৌছানো হয়েছে। আর তা ষষ্ঠ আকাশে অবস্থিত। (সিদরাতুল মুনতাহা হলো) ভূপৃষ্ঠ হতে যা সেখান হতে কোন মাধ্যম ছাড়া তা উপরে উঠিয়ে নেয়া হয়। আর ঊর্ধ্বজগত হতে যা কিছু অতরণ করা হয়, তা সে স্থান পর্যন্ত পৌঁছে এবং তথা হতে গ্রহণ করা হয় (অর্থাৎ ফেরেশতাগণ নিয়ে যান)।এরপর ইবনু মাস্‘উদ (রাঃ) কুরআন মাজীদের এ আয়াতটি পাঠ করলেন-اِذۡ یَغۡشَی السِّدۡرَۃَ مَا یَغۡشٰی“যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছাদিত হওয়ার ছিল তা দ্বারা আচ্ছাদিত হয়”- (সূরাহ্ আন্ নাজম ৫৩:১৬)। (এর ব্যাখ্যায়) তিনি বললেন, এগুলো ছিল স্বর্ণের পতঙ্গ।অতঃপর ইবনু মাস'উদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে মি'রাজের রাত্রে তিনটি জিনিস প্রদান করা হয়েছে।১. পাঁচ ওয়াক্ত সালাত।২. সূরা আল বাকারার শেষ কয়েকটি আয়াত এবং৩. নবী (ﷺ) এর উম্মাতের মধ্য হতে যারা আল্লাহর সাথে কাউকে শারীক করেনি, তাদের ক্ষমা করার প্রতিশ্রুতি দেয়া হয়।
সহীহ: মুসলিম ২৭৯-(১৭৩), মুসনাদে আহমাদ ৩৬৬৫, আস্ সুনানুস্ সুগরা ৯৭৫।
