২৯/৬. অধ্যায়ঃ

মিরাজের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৬৭-[৬]

عَن جَابِرٍ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَمَّا كَذَّبَنِي قُرَيْشٌ قُمْتُ فِي الْحِجْرِ فَجَلَّى اللَّهُ لِيَ بَيْتَ الْمَقْدِسِ فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3886) و مسلم (276 / 170)، (428) ۔ (مُتَّفق عَلَيْهِ)

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, (মি'রাজের ব্যাপারে) কুরায়শরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করতে চেষ্টা করল, তখন আমি কা'বাগৃহের হাতীমে দাঁড়ালাম। এমতাবস্থায় আল্লাহ তা'আলা বায়তুল মাক্বদিস মসজিদখানা আমার সামনে প্রকাশ করে দিলেন। ফলে আমি তার দিকে তাকিয়ে তার চিহ্ন ও নিদর্শনগুলো তাদেরকে বলে দিতে থাকলাম।ত্বীবী (রঃ) [وقوله: “تجلّى لي” ]-এর পরিচয় সম্পর্কে বলেন,[قوله: “آياتي” ] হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মির্‌ক্বাতুল মাফাতীহ)

সহীহ: বুখারী ৩৮৮৬, মুসলিম ২৭৬-(১৭০), তিরমিযী ৩১৩৩, মুসনাদে আহমাদ ১৫০৭৬, আবূ ইয়া'লা ২০৯১, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১২৮২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন