২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৮৭২-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৭২-[৫]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ فِي قُبَّةٍ يَوْمَ بَدْرٍ: «اللَّهُمَّ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ اللَّهُمَّ إِنْ تَشَأْ لَا تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ» فَأَخَذَ أَبُو بَكْرٍ بيدِه فَقَالَ حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ فَخَرَجَ وَهُوَ يَثِبُ فِي الدِّرْعِ وَهُوَ يقولُ: « [سيُهزَمُ الجمعُ ويُوَلُّونَ الدُّبُرَ] » . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4875) ۔ (صَحِيح)
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
বদ্র যুদ্ধের দিন একটি তাঁবুর মাঝে থাকাবস্থায় নবী (ﷺ) দোয়া করেন, “হে আল্লাহ! আমি তোমার ওয়া'দা ও প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রার্থনা করছি। হে আল্লাহ! যদি তুমি চাও শত্রুদের হাতে এ মুসলিম দল ধ্বংস হয়ে যাক, তাহলে আজকের পর আর তোমার ‘ইবাদাত (এ পৃথিবীতে) হবে না।” এরপর আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) তাঁর হাত ধরে বললেন, যথেষ্ট হয়েছে হে আল্লাহর রাসূল! আপনি আপনার প্রভুর কাছে খুব চেয়ে ফেলেছেন। অতঃ পর তিনি ((ﷺ)) যুদ্ধবর্ম পরিহিত অবস্থায় দ্রুত বাইরে এসে এ আয়াতটি পড়লেন, “শত্রুদল অচিরেই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে”- (সূরা আল কামার ৫৪ : ৪৫)।
সহীহ: বুখারী ২৯১৫, মুসনাদে আহমাদ ৩০৪৩, মুসান্নাফ আবদুর রাযযাক ৯৭৩৭, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৫৫৭, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১১৮০৭।
