২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৮৭৯-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৭৯-[১২]
وَعَن سليمانَ بن صُرَد قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَجْلَى الْأَحْزَابَ عَنْهُ: «الْآنَ نَغْزُوهُمْ وَلَا يغزونا نَحن نسير إِلَيْهِم» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4019 ۔ 4110) ۔ (صَحِيح)
সুলায়মান ইবনু সুরদ (রাঃ) হতে বর্ণিতঃ
(খন্দাক যুদ্ধের সময় মাদীনাহ্ আক্রমণের উদ্দেশে মাক্কাহ্ হতে আগত) কাফিরদের সম্মিলিত বাহিনী যখন (অকৃতকার্য অবস্থায়) ফিরে যেতে বাধ্য হলো, তখন নবী (ﷺ) বললেন, এখন হতে আমরাই তাদের ওপর আক্রমণ করব। তারা আর আমাদের ওপর আক্রমণ করতে পারবে না, আমরাই তাদের দিকে অগ্রসর হব।
সহীহ: বুখারী ৪১১০, মুসনাদে আহমাদ ১৮৩৩৪, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৩৬৬।
