২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৮৮৭-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৮৭-[২০]
وَعَنْ أَنَسٍ قَالَ نَعَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا وَجَعْفَرًا وَابْنَ رَوَاحَةَ لِلنَّاسِ قَبْلَ أَن يَأْتِيهِ خَبَرُهُمْ فَقَالَ أَخْذَ الرَّايَةَ زِيدٌ فَأُصِيبَ ثُمَّ أَخَذَ جَعْفَرٌ فَأُصِيبَ ثُمَّ أَخَذَ ابْنُ رَوَاحَةَ فَأُصِيبَ وَعَيْنَاهُ تَذْرِفَانِ حَتَّى أَخَذَ الرَّايَةَ سَيْفٌ من سيوف الله حَتَّى فتح الله عَلَيْهِم. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4262) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
যায়দ (ইবনু হারিসাহ্), জা'ফার (ইবনু আবূ তালিব) ও ('আবদুল্লাহ) ইবনু রওয়াহাহ্-এর মৃত্যু সংবাদ যুদ্ধের ময়দান হতে আসার আগেই নবী (ﷺ) লোকেদেরকে জানিয়ে দিয়েছেন।রণক্ষেত্রের বর্ণনা তিনি (ﷺ) এভাবে দিয়েছেন- যায়দ পতাকা হাতে নিয়েছে, সে শাহীদ হয়েছে। তারপর জাফর পতাকা হাতে নিয়েছে, সেও শাহীদ হয়েছে। অতঃপর 'আবদুল্লাহ ইবনু রওয়াহাহ্ পতাকা ধরেছে, সেও শাহীদ হয়েছে।(বর্ণনাকারী বলেন,) এ সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর চক্ষুদ্বয় হতে অশ্রুধারা প্রবাহিত ছিল। এরপর তিনি (ﷺ) বললেন, আল্লাহর তরবারিসমূহের এক তরবারি (খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)) পতাকা হাতে তুলে নিয়েছেন। অতঃপর আল্লাহ তা'আলা কাফিরদের ওপর মুসলিমদের বিজয়ী করেছেন।
সহীহ: বুখারী ৩৭৫৭, মুসনাদে আহমাদ ১২১৩৫, সহীহুল জামি ২২৩, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ১৩৬৪, আবূ ইয়া'লা ৪১৮৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭০৪০।
