২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৮৯০-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৯০-[২৩]
وَفِي رِوَايَةٍ لَهُمَا قَالَ الْبَرَاءُ كُنَّا وَاللَّهِ إِذَا احْمَرَّ الْبَأْسُ نَتَّقِي بِهِ وَإِنَّ الشُّجَاعَ مِنَّا لَلَّذِي يُحَاذِيهِ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم متفق علیہ ، رواہ البخاری (لم اجدہ) و مسلم (79 / 1776)، (4616) ۔ (مُتَّفق عَلَيْهِ)
বুখারীর বর্ণনাতে উল্লিখিত হাদীসটির বিষয়বস্তুটি বর্ণিত হয়েছে। আর বুখারী ও মুসলিম- এর উভয় বর্ণনায় আছে, বারা' ইবনু 'আযিব (রাঃ) বলেছেন, আল্লাহর শপথ! যখন যুদ্ধ ভয়ানক আকার ধারণ করত, তখন আমরা নবী (ﷺ)-এর দ্বারা আত্মরক্ষা করতাম। আর আমাদের মাঝে ঐ লোকই অধিক সাহসী বলে গণ্য হত যে লোক নবী (ﷺ)-এর পাশাপাশি বরাবর দাঁড়াত।
সহীহ: বুখারী ২৮৭৪, মুসলিম ৭৯-(১৭৭৬), মুসনাদে আহমাদ ১৩৪৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৬৩৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২৬১৫।
