২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৮৯৭-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৯৭-[৩০]
وَعَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ؟» فَقُلْتُ: بَلَى وَكُنْتُ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَرَبَ يَدَهُ عَلَى صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ يَدِهِ فِي صَدْرِي وَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا» . قَالَ فَمَا وَقَعْتُ عَنْ فَرَسِي بَعْدُ فَانْطَلَقَ فِي مِائَةٍ وَخَمْسِينَ فَارِسًا مِنْ أحمس فحرقها بالنَّار وَكسرهَا. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4357) و مسلم (137 ، 136 / 2476)، (6365 و 6366) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
জারীর ইবনু 'আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, তুমি কি আমাকে যুল খলাসাহ্ (ইয়ামামার একটি মন্দির) হতে শাস্তি দেবে না? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়। আর আমার অবস্থা এই ছিল যে, আমি ঘোড়ার পিঠে মজবুতভাবে বসতে পারতাম না। অতএব আমি এ কথাটি নবী (ﷺ)-এর কাছে উল্লেখ করলাম, তখন তিনি আমার বুকের উপর তাঁর হাত মারলেন। এমনকি তাঁর আঙুলের নিশানগুলো আমি আমার বুকের উপর দেখতে পেলাম। অতঃপর তিনি এই বলে আমার জন্য দোয়া করলেন, হে আল্লাহ। তাকে (ঘোড়ার পিঠে) স্থির রাখ এবং তাকে হিদায়াতদানকারী ও হিদায়াতলাভকারী বানিয়ে দাও। এরপর হতে আমি আর কখনো ঘোড়া হতে পড়ে যাইনি। অতঃপর জারীর (কুরায়শ বংশীয়) আহমাস গোত্রের দেরশত অশ্বারোহী নিয়ে রওয়ানা হলেন এবং যুল খলাসাহ্ গৃহটিকে আগুন দ্বারা পুড়ে ও ভেঙ্গে চুরমার করে দিলেন।
সহীহ: বুখারী ৩০২০, মুসলিম ১৩৫-(২৪৭৫), ইবনু মাজাহ ১৫৯, মুসনাদে আহমাদ ১৯২২৭, মুসনাদুল হুমায়দী ৮০১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২৩৪২, সহীহ ইবনু হিব্বান ৭২০১, শু’আবূল ঈমান ৮০৪৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১০৩৫৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২২০৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৯০৫৫।
