২৯/৯. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত সম্পর্কে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৬৪-[৯]

عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ صَحِيح: «لَنْ يُقْبَضَ نَبِيٌّ قَطُّ حَتَّى يُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرَ» . قَالَتْ عَائِشَةُ: فَلَمَّا نَزَلَ بِهِ ورأسُه على فَخذِي غُشِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرُهُ إِلَى السَّقْفِ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ الرَّفِيقَ الْأَعْلَى» . قُلْتُ: إِذَنْ لَا يَخْتَارُنَا. قَالَتْ: وَعَرَفْتُ أَنَّهُ الْحَدِيثُ الَّذِي كَانَ يُحَدِّثُنَا بِهِ وَهُوَ صَحِيحٌ فِي قَوْلِهِ: «إِنَّهُ لَنْ يُقْبَضَ نَبِيٌّ قَطُّ حَتَّى يُرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرَ» قَالَتْ عَائِشَةُ: فَكَانَ آخِرُ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا النَّبِيُّ صلى الله عَلَيْهِ وَسلم: «اللَّهُمَّ الرفيق الْأَعْلَى» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6509) و مسلم (87 / 2444)، (6297) ۔ (مُتَّفق عَلَيْهِ)

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) সুস্থাবস্থায় প্রায়শ বলতেন, প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাতে তাঁর নিবাস দেখিয়ে দেয়া হয়, তারপর তাঁকে ইচ্ছানুযায়ী স্বাধীনতা দেয়া হয়।‘আয়িশাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মৃত্যুরোগে আক্রান্ত হন এবং তাঁর মাথা ছিল আমার রানের উপর। এ সময় তিনি (ﷺ) বেহুশ হয়ে পড়লেন। অতঃপর হুশ ফিরে আসলে ঘরের ছাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।তারপর বললেন, হে আল্লাহ! উচ্চ মর্যাদাসম্পন্ন বন্ধুর সাথে। তখন আমি মনে মনে বললাম, তিনি এখন আমাদের কাছে থাকা ভালোবাসবেন না। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আর আমি এটা বুঝতে পারলাম, সুস্থ অবস্থায় তিনি (ﷺ) যে কথাটি বলতেন, এটা সে কথারই বহিঃপ্রকাশ।আর সেই কথাটি হলো, প্রত্যেক নবীকে মৃত্যুর আগে জান্নাতে তাঁর নিবাস দেখিয়ে দেয়ার পর তাঁকে ইচ্ছানুযায়ী স্বাধীনতা দেয়া হয়। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, নবী (ﷺ) সর্বশেষ এ বাক্যটি উচ্চারণ করেনاللَّهُمَّ الرفيق الْأَعْلَى(হে আল্লাহ! উচ্চ মর্যাদাসম্পন্ন বন্ধুর সঙ্গে)।

সহীহ: বুখারী ৪৪৩৮, ৬৫০৯ মুসলিম ৮৭-(২৪৪৪), মুসনাদে আহমাদ ২৬৩৯০, সহীহুল জামি ৪৩৩৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৫৮০, মুওয়াত্ত্বা মালিক ৮১৭, মুসান্নাফ আবদুর রাযযাক ৯৭৫৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৭/৫০, আবূ ইয়া'লা ৪৫৮৪, সহীহ ইবনু হিব্বান ৬৬১৭, শু’আবূল ঈমান ৯২০১, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৭১০২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২০৮৬৭, আল মু'জামুল আওসাত্ব ৩৬৩৯, আল মুসতাদরাক লিল হাকিম ৪৩৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ৬৮২৯।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন