২৯/৯. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত সম্পর্কে বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৬৭-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৬৭-[১২]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ أَبُو بَكْرٍ لِعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ. فَقَالَا لَهَا: مَا يُبْكِيكِ؟ أَمَا تَعْلَمِينَ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَتْ: إِنِّي لَا أَبْكِي أَنِّي لَا أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ تَعَالَى خَيْرٌ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنْ أَبْكِي أَنَّ الْوَحْيَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجعلَا يَبْكِيَانِ مَعهَا. رَوَاهُ مُسلم رواہ مسلم (103 / 2454)، (6318) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর পর একদিন আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) উমর (রাঃ)-কে বললেন, চল আমাদের সাথে উম্মু আয়মান-এর সাথে সাক্ষাৎ করতে যাই—রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে তাঁর সাথে দেখা-সাক্ষাৎ করতেন। (আনাস (রাঃ) বলেন,) আমরা তাঁর কাছে পৌছলে তিনি কাঁদতে লাগলেন।তখন তাঁরা উভয়ে উম্মু আয়মান-কে বললেন, কাঁদছ কেন? তুমি কি জান না, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য আল্লাহ তা'আলার কাছে যা আছে, তাই উত্তম।উম্মু আয়মান বললেন, এজন্য আমি কাঁদছি না যে, আমি জানি না আল্লাহর কাছে যা তা রাসূলুল্লাহ (ﷺ)-এর উত্তম; বরং আমি এজন্য কাঁদছি যে, আকাশ হতে ওয়াহী আসার ধারা বন্ধ হয়ে গেছে। এ কথা শুনে তাঁদের অন্তরও বিগলিত হয়ে গেল, ফলে তাঁরাও উম্মু আয়মান-এর সাথে কাঁদতে লাগলেন।
সহীহ: মুসলিম ১০৩-(২৪৫৪), ইবনু মাজাহ ১৬৩৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৭, আবূ ইয়া'লা ৬৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৯২০।
