৩০/২. অধ্যায়ঃ
সাহাবায়ে কিরামের মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০১৭-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০১৭-[১১]
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: إِذا رَأَيْتُمْ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شركم . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3866) * نصر بن حماد : ضعیف و سیف بن عمر : ضعیف فی الحدیث و ضعیف فی التاریخ علی الراجح ۔ (ضَعِيف)
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমরা ঐ সমস্ত লোকেদেরকে দেখবে, যারা আমার সহাবীদেরকে গালি দেয়, তখন তোমরা বলবে, তোমাদের প্রতি আল্লাহর অভিসম্পাত তোমাদের এ মন্দ আচরণের জন্য।
খুবই যঈফ: তিরমিযী ৩৮৬৬, য'ঈফুল জামি ৫১৩, কারণ সায়ফ ইবনু উমার য'ঈফ; হিদায়াতুর রুওয়াত ৫/৩৯১।
