৩০/৩. অধ্যায়ঃ

আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০১৯-[১]

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أَمَنِّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ - وَعِنْدَ الْبُخَارِيِّ أَبَا بَكْرٍ - وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا وَلَكِنْ أُخُوَّةُ الْإِسْلَامِ وَمَوَدَّتُهُ لَا تُبْقَيَنَّ فِي الْمَسْجِدِ خَوْخَةٌ إِلَّا خَوْخَةَ أَبِي بَكْرٍ» . وَفِي رِوَايَةٍ: «لَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا غَيْرَ رَبِّي لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3904 و الروایۃ الثانیۃ : 3654) و مسلم (2 / 2382)، (6170) ۔ (مُتَّفق عَلَيْهِ)

আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেন : লোকেদের মধ্যে নিজস্ব সম্পদ ও সাহচর্য দ্বারা আমার প্রতি সর্বাধিক ইহসান করেছেন আবূ বাক্ (রাঃ) আর বুখারীতে (أَبُو بَكْرٍ) -এর স্থলে (أَبَا بَكْ) রয়েছে। যদি আমি কাউকে বিশেষ বন্ধুরূপে গ্রহণ করতাম, তাহলে আবূ বাক্-কেই বিশেষ বন্ধুরূপে গ্রহণ করতাম, কিন্তু তাঁর সাথে ইসলামী ভ্রাতৃত্ব ও (দীনী) মুহাব্বাত রয়েছে। (অতঃপর তিনি ঘোষণা দিলেন,) মসজিদে আবূ বাক্-এর জানালা ব্যতীত আর কোন দরজা যেন অবশিষ্ট না থাকে। অপর এক রিওয়ায়াতে আছে- নবী (ﷺ) বলেছেন) যদি আমি আমার রব্ ব্যতীত আর কাউকে বিশেষ বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আবূ বাক্র-কেই আমি বিশেষ বন্ধুরূপে গ্রহণ করতাম।

সহীহ: বুখারী: ৪৬৬, ৩৯০৪ মুসলিম ২-(২৩৮২), তিরমিযী ৩৬৫৫, ইবনু মাজাহ ৯৩, সহীহুল জামি ২০০৭, সহীহ আল আদাবুল মুফরাদ ৫০৭, মুসান্নাফ আবদুর রাযযাক ১৯০৪৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১২০৫, মুসনাদে বায্যার ২০৫২, মুসনাদে আহমাদ ৪৪১৩, আবূ ইয়া'লা ৫১৮০, সহীহ ইবনু হিব্বান ৬৫৯৪, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ৮১০২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৯৯৫৯, আল মু'জামুল আওসাত্ব ৭৭৩, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১২৭৮৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন