৩০/৩. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০২৩-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০২৩-[৫]
وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ عَلَى جَيْشِ ذَاتِ السَّلَاسِلِ قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ» . قُلْتُ: مِنِ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا» . قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «عُمَرُ» . فَعَدَّ رِجَالًا فَسَكَتُّ مَخَافَةَ أَنْ يَجْعَلَنِي فِي آخِرهم. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4358) و مسلم (8 / 2384)، (6177) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আম্র ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে যাতুস্ সালাসিল-এর সৈন্যবাহিনীর ওপর নেতা নিযুক্ত করে পাঠালেন। আমি ফিরে এসে নবী (ﷺ)-এর কাছ এসে প্রশ্ন করলাম, মানুষের মধ্যে কোন লোকটি আপনার কাছে সর্বাধিক প্রিয়? তিনি (ﷺ) বললেন, ‘আয়িশাহ্।আমি প্রশ্ন করলাম, পুরুষদের মধ্যে কে? তিনি (ﷺ) বললেন, তাঁর পিতা (আবূ বাক্ (রাঃ))। আমি আবার প্রশ্ন করলাম, তারপর কোন্ লোকটি? তিনি (ﷺ) বললেন, উমর।অতঃপর আমি এভাবে প্রশ্ন করতে থাকলে তিনি (ﷺ) আরো কয়েকজন লোকের নাম উল্লেখ করলেন। এরপর আমি চুপ হয়ে গেলাম এ আশঙ্কায় যে, সম্ভবত আমার নাম সকলের শেষে পড়ে যাবে।
সহীহ: বুখারী ৩৬৬২, ৪৩৫৮ মুসলিম ৮-(২৩৮৪), তিরমিযী ৩৮৮৫, ইবনু মাজাহ ১০১, মা'রিফাতুস সুনান ওয়াল আসার ৪৬২০, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৩৯৯, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ২৯৫, মুসনাদে আহমাদ ১৭৮৪৪, আবূ ইয়া'লা ৭৩৪৫, সহীহ ইবনু হিব্বান ৬৮৮৫, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১০৬, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৮৬৪৪, আল মু'জামুল আওসাত্ব ৪৮৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৪৮০।
