৩০/৩. অধ্যায়ঃ

আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০২৫-[৭]

وَعَن ابْن عمرٍ قَالَ: كُنَّا فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُفَاضِلُ بَيْنَهُمْ. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ قَالَ: كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: أَفْضَلُ أُمَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ عمر ثمَّ عُثْمَان رَضِي الله عَنْهُم رواہ البخاری (3697) و ابوداؤد (4628) ۔ (صَحِيح)

ইবনু 'উমর (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর যামানায় আমরা কাউকেও আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)-এর সমতুল্য মনে করতাম না। তারপর উমর (রাঃ)-কে এবং তারপর উসমান (রাঃ)-কে মর্যাদা দিতাম। অতঃপর নবী (ﷺ)-এর অন্যান্য সহাবীদের সম্মান সম্পর্কিত আলোচনা পরিহার করতাম। তাদের মাঝে একের উপর অন্যকে প্রাধান্য দিতাম না।আর আবূ দাউদ-এর এক বর্ণনাতে আছে, ইবনু 'উমর (রাঃ) বলেছেন : নবী (ﷺ)-এর জীবদ্দশায় আমরা বলতাম, নবী (ﷺ)-এর উম্মাতের মধ্যে তাঁর পরে সর্বোচ্চ মর্যাদাবান লোক হলেন আবূ বাক্ সিদ্দীক (রাঃ) তারপর উমর, তারপর উসমান (রাঃ)।

সহীহ: বুখারী ৩৬৯৭, আবূ দাউদ ৪৬২৭, ৪৬২৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন