৩০/৩. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০২৮-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০২৮-[১০]
وَعَن ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «أَنْتَ صَاحِبِي فِي الْغَارِ وصاحبي على الْحَوْض» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3670 وقال : حسن صحیح غریب) * کثیر النواء : ضعیف و جمیع بن عمیر : ضعیف رافضی ۔ (ضَعِيف)
ইবনু 'উমার (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ)-কে লক্ষ্য করে বলেছেন, তুমি আমার (সাওর) গুহার সঙ্গী এবং হাওযে কাওসারে আমার সাথি।
সনদ য'ঈফ তিরমিযী ৩৬৭০, কারণ সুলায়মান ইবনু করম য'ঈফ; য'ঈফাহ ২৯৫৬, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৯৫৯।
