৩০/৪. অধ্যায়ঃ
উমর ফারুক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৩৯-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৩৯-[৫]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ» قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْعِلْمَ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3681) و مسلم (16 / 2391)، (6190) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, একদিন আমি ঘুমে ছিলাম, তখন দেখলাম, আমার কাছে একটি দুধের পাত্র আনা হয়েছে। আমি তা এত তুষ্ট হয়ে পান করলাম যে, আমি লক্ষ্য করলাম, তৃপ্তি যেন আমার নখগুলো হতে বের হচ্ছে। অতঃপর আমি পাত্রের অবশিষ্ট দুধ উমর ইবনুল খত্ত্বাবকে দিলাম। সহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! এ স্বপ্নের তা'বীর (ব্যাখ্যা) আপনি কি করেছেন? তিনি বললেন, ‘ইল্ম।
সহীহ: বুখারী ৮২, ৩৬৮১ মুসলিম ১৬-(২৩৯১), মুসনাদে আহমাদ ৫৮৬৮, সহীহুল জামি ২৮৩০, শু’আবূল ঈমান ১৩৯, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৫৮৩৭।
