৩০/৫. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক ও উমর ফারুক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৫৯-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৫৯-[৪]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبُو بَكْرٍ وَعُمَرُ سَيِّدَا كُهُولِ أَهْلِ الْجَنَّةِ مِنَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ إِلَّا النَّبِيين وَالْمُرْسلِينَ» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3664 وقال : غریب) و للحدیث شواھد وھوبھا حسن ۔ (صَحِيح لشواهده)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আবূ বাকর এবং উমর নবী-রাসূলগণ ছাড়া দুনিয়ার পূর্ববর্তী ও পরবর্তী সকল জান্নাতবাসী প্রৌঢ়দের সরদার হবেন।
সহীহ: তিরমিযী ৩৬৬৪, ইবনু মাজাহ ৯৫, সিলসিলাতুস সহীহাহ ৮২৪, সহীহুল জামি ৫১, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৯৪১, মুসনাদে বাযযার ৪৯০, মুসনাদে আহমাদ ৬০২, আবূ ইয়া'লা ৫৩৩, সহীহ ইবনু হিব্বান ৬৯০৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৭৭১৭, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ৯৭৬, আল মু'জামুল আওসাত্ব ১৩৪৮।
