৩০/৫. অধ্যায়ঃ
আবু বকর সিদ্দিক ও উমর ফারুক (রা:)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৬১-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৬১-[৬]
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لَا أَدْرِي مَا بَقَائِي فِيكُمْ؟ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي: أَبِي بكر وَعمر . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3663) ۔ (حسن)
হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি জানি না কতদিন আমি তোমাদের মাঝে থাকব। অতএব আমার পরে তোমরা আবূ বাকর এবং উমর-এর অনুকরণ কর।
সহীহ: তিরমিযী ৩৬৬৩, ইবনু মাজাহ ৯৭, সহীহুল জামি ২৫১১, মুসনাদে আহমাদ ২৩৪৬৭, সহীহ ইবনু হিব্বান ৬৯০২।
