৩০/৬. অধ্যায়ঃ
উসমান-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৭৯-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৭৯-[১১]
وَعَنْ أَبِي سَهْلَةَ قَالَ: قَالَ لِي عُثْمَانُ يَوْمَ الدَّارِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ عَهِدَ إِلَيَّ عَهْدًا وَأَنَا صَابِرٌ عَلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ صحیح ، رواہ الترمذی (3711) ۔ (صَحِيح)
আবূ সাহলাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
উসমান (রাঃ) যে সময় গৃহবন্দি অবস্থায় ছিলেন, তখন তিনি আমাকে বলেছেন, আমার প্রতি রাসূলুল্লাহ (ﷺ) একটি বিশেষ ওয়াসিয়্যাত করেছেন, অতএব আমি উক্ত ওয়াসিয়্যাতের উপর ধৈর্যধারণ করব। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান, সহীহ]
সহীহ: ইবনু মাজাহ ১১৩, সহীহ ইবনু হিব্বান ৬৯১৮, তিরমিযী ৩৭১১।
