৩০/৮. অধ্যায়ঃ
আলী ইবনু আবু তালিব-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৮৮-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৮৮-[২]
وَعَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ قَالَ: قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَالَّذِي فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ إِنَّهُ لَعَهْدُ النَّبِيِّ الْأُمِّيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيَّ: أَنْ لَا يُحِبَّنِي إِلَّا مؤمنٌ وَلَا بيغضني إِلَّا مُنَافِق. رَوَاهُ مُسلم رواہ مسلم (131 / 78)، (240) ۔ (صَحِيح)
যির্ ইবনু হুবায়শ (রাঃ) হতে বর্ণিতঃ
'আলী (রাঃ) বলেছেন, সেই মহান পবিত্র সত্তার শপথ। যিনি বীজ ফাটিয়ে অঙ্কুর বের করেন এবং বীর্য হতে প্রাণী সৃষ্টি করেন, নবীয়ে উম্মী (ﷺ) আমাকে এ অসিয়ত করেছেন যে, মুমিনই আমাকে ভালোবাসবে এবং মুনাফিক্বই আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে।
সহীহ: মুসলিম ১৩১-(৭৮), নাসায়ী ৫০২২, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৫৩।
