৩০/৮. অধ্যায়ঃ
আলী ইবনু আবু তালিব-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০৯৪-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০৯৪-[৮]
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَيْرٌ فَقَالَ: «اللَّهُمَّ ائْتِنِي بِأَحَبِّ خَلْقِكَ إِلَيْكَ يَأْكُلُ مَعِي هَذَا الطَّيْرَ» فجَاء عَلِيٌّ فَأَكَلَ مَعَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ حسن ، رواہ الترمذی (3721) ۔ (ضَعِيف)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ)-এর সামনে (খাওয়ার জন্য) একটি (ভুনা) পাখি রাখা ছিল। তখন তিনি (ﷺ) (দোয়ায়) বললেন, হে আল্লাহ! তোমার সৃষ্টিজীবের মাঝে যে লোকটি তোমার কাছে অধিকতর প্রিয়, তাকে তুমি পাঠিয়ে দাও, যেন সে আমার সাথে এ পাখিটি ('র গোশত) খেতে পারে। এর পর ক্ষণেই ‘আলী (রাঃ) আসলেন এবং তাঁর সাথে খেলেন। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
যঈফ: তিরমিযী ৩৭২১; কারণ সনদে সুদ্দী আল কাবীর আছে, আর তার নাম ইসমাঈল ইবনু 'আবদুর রহমান, তিনি য'ঈফ, যঈফাহ ৬৫৭৫।
