৩০/৮. অধ্যায়ঃ
আলী ইবনু আবু তালিব-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১০৩-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১০৩-[১৭]
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ وَزَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَزَلَ بِغَدِيرِ خُمٍّ أَخَذَ بِيَدِ عَلِيٍّ فَقَالَ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ؟» قَالُوا: بَلَى قَالَ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ؟» قَالُوا: بَلَى قَالَ: «اللَّهُمَّ مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ اللَّهُمَّ وَالِ مَنْ وَالَاهُ وَعَادِ مَنْ عَادَاهُ» . فَلَقِيَهُ عُمَرُ بَعْدَ ذَلِكَ فَقَالَ لَهُ: هَنِيئًا يَا ابْنَ أَبِي طَالِبٍ أَصْبَحْتَ وَأَمْسَيْتَ مَوْلَى كلَّ مُؤمن ومؤمنة. رَوَاهُ أَحْمد اسنادہ ضعیف ، رواہ احمد (4 / 281 ح 18671 من حدیث البراء بن عازب رضی اللہ عنہ) * فیہ علی بن زید بن جدعان : ضعیف ، و رواہ احمد (4 / 368 ، 370 ، 372) من طرق عن زید بن ارقم رضی اللہ عنہ بہ دون قول عمر رضی اللہ عنہ و المرفوع صحیح ۔ (ضَعِيف)
বারা' ইবনু 'আযিব ও যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) যখন খুম্ নামক স্থানে ঝিলের কাছে অবতরণ করলেন, তখন তিনি 'আলী (রাঃ)-এর হাত ধরে বললেন, এটা কি তোমরা জান না, আমি মুমিনদের কাছে তাদের আত্মা অপেক্ষা অধিক প্রিয়? লোকেরা বলল, হ্যাঁ। তিনি (ﷺ) আবার বললেন, তোমরা কি জান না, আমি প্রত্যেক মুমিনের কাছে তার প্রাণ অপেক্ষা অধিক প্রিয়? তারা বলল, হ্যাঁ। তখন তিনি (ﷺ) বললেন, হে আল্লাহ! আমি যার বন্ধু ‘আলীও তার বন্ধু। (তারপর তিনি এ দোয়া করলেন,) হে আল্লাহ! যে লোক ‘আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাস। আর যে লোক তাকে শত্রু ভাবে, তুমিও তার সাথে শত্রুতা পোষণ কর।(বর্ণনাকারী বলেন,) এরপর যখন ‘আলী (রাঃ)-এর সাথে উমর (রাঃ)-এর সাক্ষাৎ হয়, তখন তিনি তাঁকে বললেন, ধন্যবাদ হে আবূ ত্বালিব-এর পুত্র! তুমি সকাল-সন্ধ্যা (অর্থাৎ সবসময়) প্রত্যেক ঈমানদার নারী-পুরুষদের বন্ধু হয়েছ।
সনদ যঈফ তবে মূলভাব সহীহ: তিরমিযী অনুরূপ সহীহ সনদে বর্ণনা করেছে; সনদ য'ঈফ হওয়ার কারণ সনদে ‘আলী ইবনু যায়দ য'ঈফ, মুসনাদে আহমাদ ১৮৫০২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২১১৮।
