৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১০৮-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১০৮-[১]
عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: مَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْأَمْرِ مِنْ هَؤُلَاءِ النَّفَرِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَنْهُمْ رَاضٍ فَسَمَّى عَلِيًّا وَعُثْمَانَ وَالزُّبَيْرَ وَطَلْحَةَ وَسَعْدًا وَعَبْدَ الرَّحْمَنِ. رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (3700) ۔ (صَحِيح)
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
এ ব্যাপারে (খিলাফাতের ব্যাপারে) এ কয়েকজন ছাড়া আমি অন্য আর কাউকেও যোগ্যতম মনে করি না, যাঁদের প্রতি রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুর সময় খুশি থেকে গেছেন। অতঃপর তিনি ('উমার (রাঃ)) 'আলী, উসমান, যুবায়র, ত্বলহাহ্, সা'দ ও ‘আবদুর রহমান (রাঃ)- এর নাম উল্লেখ করেন।
সহীহ: বুখারী ৩৭০০, সহীহ ইবনু হিব্বান ৬৯১৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭০২১, আবূ ইয়া'লা ২০৫।
