৩০/৯. অধ্যায়ঃ
আশারাহ মুবাশশারা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১১৮-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১১৮-[১১]
عَن عبد الرَّحْمَن بن عَوْف أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلِيٌّ فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي الْجَنَّةِ وَسَعِيدُ بْنُ زَيْدٍ فِي الْجَنَّةِ وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فِي الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ صحیح ، رواہ الترمذی (3747) ۔ (صَحِيح)
আবদুর রহমান ইবনু 'আওফ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : আবূ বাক্ জান্নাতবাসী, 'উমার জান্নাতী, উসমান জান্নাতী, 'আলী জান্নাতী, ত্বলহাহ্ জান্নাতী, সা'দ ইবনু আবূ ওয়াক্কাস জান্নাতী, সা'ঈদ ইবনু যায়দ জান্নাতী এবং আবূ 'উবায়দাহ্ ইবনুল জাররাহ জান্নাতী (রাঃ)।
সহীহ: তিরমিযী ৩৭৪৭, আবূ দাউদ ৪৬৪৯, ইবনু মাজাহ ১৩৩, সহীহুল জামি ৫০, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৩১৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৯৪৬, মুসনাদে আহমাদ ১৬৭৫, আবূ ইয়া'লা ৮৩৫, সহীহ ইবনু হিব্বান ৬৯৯৩, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮১৯৩, হিলইয়াতুল আওলিয়া ৫/২৫, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১১, আল মু'জামুস সগীর লিত্ব তবারানী ৬২, আল মু'জামুল আওসাত্ব ৮৬৯।
