৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৪৪-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৪৪-[১০]
وَعَن أبي بكرَة قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ إِلَى جَنْبِهِ وَهُوَ يُقْبِلُ عَلَى النَّاسِ مَرَّةً وَعَلَيْهِ أُخْرَى وَيَقُولُ: «إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (2704) ۔ (صَحِيح)
আবূ বাকরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এমন অবস্থায় মিম্বারের উপর দেখলাম যে, তাঁর পাশে রয়েছেন হাসান ইবনু 'আলী। আর নবী (ﷺ) কখনো লোকেদের প্রতি তাকাচ্ছেন, আবার কখনো হাসানের দিকে তাকিয়ে বলছেন, আমার এ পুত্র নেতা এবং সম্ভবত আল্লাহ তা'আলা এর দ্বারা মুসলিমদের দু'টি বিরোধমান বড় দলের মধ্যে সমঝোতা করায়ে দেবেন।
সহীহ: বুখারী ২৭০৪, আবূ দাউদ ৪৬৬২, তিরমিযী ৩৭৭৩, নাসায়ী ১৪১০, সহীহুল জামি ১৫২৮, সিলসিলাতুস সহীহাহ্ ৪৯৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২১৭৮, মুসনাদুল হুমায়দী ৭৯৩, মুসনাদে আহমাদ ২০৪০৮, সহীহ ইবনু হিব্বান ৬৯৬৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১৭১৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২৫২৮, আল মু'জামুস সগীর লিত্ব তবারানী ৭৬৬, আল মুজামুল আওসাত্ব ১৫৩১, আল মু'জামুল আওসাত্ব ৪৮০৯, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১২২৭৫।
