৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৪৬-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৪৬-[১২]
وَعَنْ أَنَسٍ قَالَ: لَمْ يَكُنْ أَحَدٌ أَشْبَهَ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْحَسَنِ بن عليّ وَقَالَ فِي الْحسن أَيْضًا: كَانَ أَشْبَهَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (3752 ، 3748) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর সাথে ‘আলী তনয় হাসান (রাঃ) হতে আকৃতিতে অধিক সাদৃশ্য কারো ছিল না। বর্ণনাকারী আনাস (রাঃ) হুসায়ন (রাঃ) সম্পর্কেও বলেছেন যে, তিনি সকলের মাঝে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে অধিক সাদৃশ্য ছিলেন।
সহীহ: বুখারী ৩৭৪৮, মুসনাদে আহমাদ ১৩৭৭৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২৪৭৯।
