৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৪৯-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৪৯-[১৫]
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالْحَسَنَ فَيَقُولُ: «اللَّهُمَّ أَحِبَّهُمَا فَإِنِّي أُحبُّهما» وَفِي رِوَايَةٍ: قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُنِي فَيُقْعِدُنِي عَلَى فَخِذِهِ وَيُقْعِدُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى فَخِذِهِ الْأُخْرَى ثُمَّ يَضُمُّهُمَا ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ ارْحَمْهُمَا فَإِنِّي أرحمُهما» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3735) و الروایۃ الثانیۃ ، رواھا البخاری (6003) ۔ (صَحِيح)
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) তাঁকে এবং হাসান (রাঃ)-কে একত্রে কোলে রেখে বলতেন, হে আল্লাহ! আমি এ দু'জনকে ভালোবাসি, আপনিও এদেরকে ভালোবাসুন৷অপর এক বর্ণনাতে আছে, উসামাহ্ (রাঃ) বলেন : রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিয়ে তাঁর এক উরুতে (রানে) বসাতেন এবং হাসান ইবনু 'আলী (রাঃ)-কে অপর রানের উপর বসাতেন, অতঃপর দু'জনকে একত্রে মিলিয়ে দোয়া করতেন, হে আল্লাহ! আপনি এদের প্রতি রহম করুন, আমিও এদের প্রতি অনুগ্রহশীল।
সহীহ: বুখারী ৬০০৩, মুসনাদে আহমাদ ২১৮৩৫।
