৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৫৮-[২৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৫৮-[২৪]
وَزِيَادَة رزين مُنكرَة) وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «إِذَا كَانَ غَدَاةَ الِاثْنَيْنِ فَأْتِنِي أَنْتَ وَوَلَدُكَ حَتَّى أَدْعُوَ لَهُمْ بِدَعْوَةٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا وَوَلَدَكَ» فَغَدَا وَغَدَوْنَا مَعَهُ وَأَلْبَسَنَا كِسَاءَهُ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْعَبَّاسِ وَوَلَدِهِ مَغْفِرَةً ظَاهِرَةً وَبَاطِنَةً لَا تُغَادِرُ ذَنْبًا اللَّهُمَّ احْفَظْهُ فِي وَلَدِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ رَزِينٌ: «وَاجْعَلِ الْخِلَافَةَ بَاقِيَةً فِي عَقِبِهِ» وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث غَرِيب اسنادہ ضعیف ، رواہ الترمذی (3762) و رزین (لم اجدہ) * فیہ عبدالوھاب بن عطاء مدلس و عنعن و روی عن ابن معین بانہ قال :’’ ھذا موضوع و عبد الوھاب : لم یقل فیہ حدثنا ثور و لعلہ دلّس فیہ وھو ثقۃ ‘‘ و فیہ علۃ أخری
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) 'আব্বাস (রাঃ)- কে বললেন, সোমবার সকালে আপনি আপনার সন্তানসহ আমার কাছে আসবেন। তখন আমি আপনাদের জন্য এমন কিছু বিশেষ দোয়া করব, যাতে আল্লাহ তা'আলা আপনাকে ও আপনার সন্তানকে উপকৃত করেন। অতএব তিনি ও তাঁর সাথে আমরাও সকালে উপস্থিত হলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর আমাদের দেহে জড়িয়ে দিলেন, অতঃপর এভাবে দোয়া করলেন, 'হে আল্লাহ! তুমি ‘আব্বাস ও তার সন্তানদের ক্ষমা করে দাও, তাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক হতে পবিত্র রাখ। তাদের কোন প্রকারের গুনাহই অবশিষ্ট রেখো না। হে আল্লাহ! ‘আব্বাস-কে তাঁর সন্তানদের মাঝে নিরাপদে রাখ।'আর রযীন এ বাক্যটি বাড়িয়ে বলেছেন, (রাসূলুল্লাহ (ﷺ) দোয়ার মধ্যে বলেছেন,) খিলাফাত ও রাজত্ব তাঁর সন্তানদের মাঝে বহাল রাখ। ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) বলেছেন, হাদীসটি গরীব।
সনদ হাসান: তিরমিযী ৩৭৬২।
