৩০/১২. অধ্যায়ঃ

সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২১৮-[২৩]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَءًا مِنَ الْأَنْصَارِ وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الْأَنْصَارُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الْأَنْصَارِ وشعبها وَالْأَنْصَار شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ» . رَوَاهُ الْبُخَارِيُّ متفق علیہ ، رواہ البخاری (4330) و مسلم (139 / 1061)، (2446) ۔ (صَحِيح)

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি হিজরত না হত, তাহলে আমি আনসারদের একজন হতাম। যদি লোকজন কোন উপত্যকায় চলে, আর আনসারগণ অন্য কোন উপত্যকায় চলে, তবে অবশ্যই আমি আনসারদের উপত্যকায় চলব। আনসারগণ হলো ভিতরের পোশাকস্বরূপ আর অন্যান্য লোকেরা হলো বাইরের পোশাকস্বরূপ। আমার পরে অনতিবিলম্বে তোমরা পক্ষপাতিত্ব দেখতে পাবে। কাজেই তোমরা হাওযে কাওসারের কাছে আমার সাথে মিলিত হওয়া পর্যন্ত ধৈর্যধারণ করবে।

সহীহ: বুখারী ৪৩৩০, তিরমিযী ৩৮৯৯, সিলসিলাতুস সহীহাহ্ ১৭৬৮, সহীহুল জামি' ৫৩১০, মা'রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৪৩, মুসান্নাফ আবদুর রাযযাক ১৯৯০৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২৩৬০, মুসনাদুশ শাফি'ঈ ১৩৪০, মুসনাদে আহমাদ ২১২৮৩, মুসনাদে আবূ ইয়া'লা ১৩৫৮, সহীহ ইবনু হিব্বান ৭২৬৯, আস্ সুনানুল কুবরা লিন নাসায়ী ৮৩২৩, সুনানু দারিমী ২৫১৪, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২৯, আল মু'জামুল আওসাত্ব ৩৮৪৫, আল মুসতাদরাক লিল হাকিম ৬৯৬৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৩২৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন