৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৩৮-[৪৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৩৮-[৪৩]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٌو قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا أَظَلَّتِ الْخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الْغَبْرَاءُ أَصْدَقَ مِنْ أبي ذَر» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3801 وقال : حسن غریب) ۔ (حسن)
আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আবূ যার (রাঃ)-এর তুলনায় সত্যবাদী আর কাউকে নীল আকাশ ছায়া দান করেনি এবং ধুলা-ধূসর জমিনও তার পিঠে বহন করেনি।
সহীহ: তিরমিযী ৩৮০১, ইবনু মাজাহ ১৫৬, সহীহুল জামি ৫৫৩৭, সিলসিলাতুস সহীহাহ ১৪৩৬, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২২৬৬, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ২০৯, মুসনাদে আহমাদ ৭০৭৮, সহীহ ইবনু হিব্বান ৭১৩২, হিলইয়াতুল আওলিয়া ৪/১৭২, আল মুসতাদরাক লিল হাকিম ৪৯৩৯।
