৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৪০-[৪৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৪০-[৪৫]
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ لَمَّا حَضَرَهُ الْمَوْتُ قَالَ: الْتَمِسُوا الْعِلْمَ عِنْدَ أَرْبَعَةٍ: عِنْدَ عُوَيْمِرٍ أَبِي الدَّرْدَاءِ وَعِنْدَ سَلْمَانَ وَعِنْدَ ابْنِ مَسْعُودٍ وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ الَّذِي كَانَ يَهُودِيّا فَأسلم فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ عَاشِرُ عَشَرَةٍ فِي الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ صحیح ، رواہ الترمذی (3804 وقال : حسن صحیح) ۔ (صَحِيح)
মু'আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
যখন তাঁর মৃত্যুর সময় কাছাকাছি হয়ে আসলো, তখন তিনি (উপস্থিত লোকেদের উদ্দেশে) বললেন, এ চারজনের কাছ হতে (কুরআন, সুন্নাহ অথবা হালাল- হারাম সম্পর্কীয়) ‘ইলম অর্জন কর।তাঁরা হলেন, ‘উওয়াইমির- যাঁর কুনিয়াত আবুদ্ দারদা, সালমান ফারিসী, ইবনু মাস্‘উদ ও ‘আবদুল্লাহ ইবনু সালাম। এই ‘আবদুল্লাহ ইবনু সালাম প্রথমে ছিলেন ইয়াহূদী, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন।আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ‘আবদুল্লাহ ইবনু সালাম সম্পর্কে তিনি বলেছেন, তিনি জান্নাতে দশজনের দশম লোক।' )
হাসান সহীহ: তিরমিযী ৩৮০৪, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮২৫৩, সহীহ ইবনু হিব্বান ২২৫২, আল মুসতাদরাক লিল হাকিম ৩৩৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৬৬৫৩।
