৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৪৩-[৪৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৪৩-[৪৮]
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِ الزُّبَيْرِ مِصْبَاحًا فَقَالَ: «يَا عَائِشَة ماأرى أَسْمَاءَ إِلَّا قَدْ نُفِسَتْ وَلَا تُسَمُّوهُ حَتَّى أُسَمِّيَهُ» فَسَمَّاهُ عَبْدَ اللَّهِ وَحَنَّكَهُ بِتَمْرَةٍ بِيَدِهِ. رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3826 وقال : حسن غریب) * فیہ عبداللہ بن مؤمل : ضعیف ، و حدیث مسلم (2146) ھو المحفوظ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) (অসময়ে) যুবায়র (রাঃ)-এর গৃহে বাতি জ্বলতে দেখলেন। তখন তিনি (ﷺ) বললেন, হে ‘আয়িশাহ্! আমার মনে হয়, আসমা' প্রসব করেছে। অতএব আমি তার নাম রাখা অবধি তোমরা তার নাম রাখবে না। অতঃপর তিনি তার নাম রাখলেন ‘আবদুল্লাহ এবং একটি খুরমা চিবিয়ে নিজ হাতে তার মুখে তালুতে লাগিয়ে দিলেন।
হাসান: তিরমিযী ৩৮২৬।
