৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৫০-[৫৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৫০-[৫৫]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يُبْغِضُ الْأَنْصَارَ أَحَدٌ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ صحیح ، رواہ الترمذی (3906)
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : আল্লাহ এবং পরকালে উপর যে লোক বিশ্বাস রাখে, সে আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি হাসান, সহীহ]
হাসান: তিরমিযী ৩৯০৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৩৪।
