৪/৭. অধ্যায়ঃ
মসজিদ ও সালাতের স্থান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৪২-[৫৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৪২-[৫৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ مَنْ جَاءَ مَسْجِدِي هذَا لَمْ يَأْتِِ اِلَّا لِخَيْرٍ يَتَعَلَّمُه أَوْ يُعَلِّمُه فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ وَمَنْ جَاءَ لِغَيْرِ ذلِكَ فَهُوَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يَنْظُرُ إِلى مَتَاعِ غَيْرِه. رَوَاهُ ابن مَاجَةَ والْبَيْهَقِىُّ فى شُعَبُ الاِيْمَان
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ যে আমার এই মসজিদে আসে এবং শুধু ভাল কাজের উদ্দেশ্যেই আসে, হয় সে ‘ইল্ম শিক্ষা দেয় অথবা নিজে শিখে, সে আল্লাহর পথে জিহাদের অংশগ্রহণকারীর সমতুল্য। আর যে ব্যক্তি এ ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আসে সে হল ঐ ব্যক্তির মত যে অন্যের জিনিসকে হিংসার চোখে দেখে (কিন্তু ভোগ করতে পারে না)। [১]
[১] সহীহ : ইবনু মাজাহ্ ২২৭, সহীহ আত্ তারগীব ৮৭, বায়হাক্বীর শু‘আবুল ঈমান ১৫৭৫।
