৪/৭. অধ্যায়ঃ
মসজিদ ও সালাতের স্থান - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৭৪৭-[৫৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৭৪৭-[৫৮]
وَعَنِ السَّائِبِ بْنِ خَلَّادٍ وَ هُوَ رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ رَجُلًا أَمَّ قَوْمًا فَبَصَقَ فِي الْقِبْلَةِ وَرَسُولُ اللهِ ﷺ يَنْظُرُ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ لِقَوْمِه حِينَ فَرَغَ لَا يُصَلِّي لَكُمْ فَأَرَادَ بَعْدَ ذلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ فَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللهِ ﷺ فَذَكَرَ لِرَسُولِ اللهِ ﷺ فَقَالَ نَعَمْ وَحَسِبْتُ أَنَّه قَالَ إِنَّكَ آذَيْتَ اللهَ وَرَسُولَه. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
সায়িব ইবনু খল্লাদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর সাহাবীগণের মধ্যে একজন বলেন, এক লোক কিছু লোকের ইমামাত করছিল। সে ক্বিবলার দিকে থুথু ফেলল। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখলেন এবং ঐ লোকগুলোকে বললেন, এ ব্যক্তি যেন আর তোমাদের সালাত আদায় না করায়। পরে এই লোক তাদের সালাত আদায় করাতে চাইলে লোকেরা তাকে সালাত আদায় করতে নিষেধ করল এবং রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দেশ তাকে জানিয়ে দিল। সে বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) কে জানালে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ (ঘটনা ঠিক)। রাবী (বর্ণনাকারী) বলেন, আমার মনে হয় নবী (ﷺ) তাকে এ কথাও বলেছেন, তুমি আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দিয়েছ। [১]
[১] সহীহ লিগয়রিহী : বুখারী ৪৮১, সহীহ আত্ তারগীব ২৮৮।
