২২/৫৯. অধ্যায়ঃ
এ প্রসঙ্গে আবূ নাযরাহ্ আল মুনযির ইবনু মালিক ইবনু কুতা'আহ্ হতে বর্ণিত হাদীসে পার্থক্যের উল্লেখ
সুনানে নাসাঈ : ২৩১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩১২
أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ، عَنْ أَبِي سَعِيدٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُمَا «سَافَرَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَصُومُ الصَّائِمُ وَيُفْطِرُ الْمُفْطِرُ، وَلَا يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلَا الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা দুজন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সফর করছিলেন। এ সময় সাওম পালনকারীরা সাওম পালন করতেন আর সাওম ভঙ্গকারীরা ভঙ্গ করতেন। কিন্তু না সাওম পালনকারীরা সাওম ভঙ্গকারীদের ভর্ৎসনা করতেন আর না সাওম ভঙ্গকারীরা পালনকারীদের ভর্ৎসনা করতেন।
