পরিবারকে সতর্ক করা
মোট হাদিস ০৭
পরিবার ও নিকটাত্মীয়দের দ্বীনের পথে সতর্ক করার গুরুত্বপূর্ণ হাদিস
পবিত্র কুরআনের সূরা আশ-শু'আরার ২১৪ নম্বর আয়াত "আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন" নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) নিজের পরিবার ও কুরাইশ বংশের বিভিন্ন গোত্রকে বিশেষভাবে সতর্ক করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেন যে, আখেরাতে আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে প্রত্যেকে যেন নিজেদের ঈমান ও নেক আমলের মাধ্যমে আত্মরক্ষা করে। আল্লাহর দরবারে ব্যক্তিগত জবাবদিহিতা ও আমলই মুখ্য, সেখানে বংশীয় মর্যাদা বা নবীজির নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও তিনি কাউকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবেন না। এমনকি তিনি নিজ কন্যা ফাতিমা (রাঃ) ও ফুফু সাফিয়া (রাঃ)-কেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নির্দেশ দেন। তবে ইসলামের এই সতর্কবার্তার পাশাপাশি রাসূলুল্লাহ (ﷺ) তাদের সাথে রক্তের ও আত্মীয়তার সম্পর্ক যথাযথভাবে বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ لأَبِي طَلْحَةَ " أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الأَقْرَبِينَ ". قَالَ أَبُو طَلْحَةَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ. فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} جَعَلَ النَّبِيُّ ﷺ يُنَادِي " يَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ ". لِبُطُونِ قُرَيْشٍ. وَقَالَ أَبُو هُرَيْرَةَ لَمَّا نَزَلَتْ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ النَّبِيُّ ﷺ " يَا مَعْشَرَ قُرَيْشٍ ".
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ তালহা (রাঃ) -কে বলেন আমার মত হলো, তোমার বাগানটি তোমার আত্মীয়-স্বজনকে দিয়ে দাও। আবূ তালহা (রাঃ) বলেন, আমি তা-ই করব হে আল্লাহর রসূল! তাই আবূ ত্ব..র হে বনূ আদী! তোমরা সতর্ক হও। আবূ হুরায়রা (রাঃ) বলেন যে, যখন কুরআনের এই লহা (রাঃ) তার বাগানটি তার আত্মীয়-স্বজন চাচাত ভাইয়ের মধ্যে ভাগ করে দেন।ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন, যখন এই আয়াতটি নাযিল হলঃ “(হে মুহাম্মাদ) আপনার নিকট-আত্মীয়দেরকে সতর্ক করে দেন”– (শু’আরা ১৪)। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরায়শ সম্প্রদায়ের বিভিন্ন গোত্রদের ডেকে বললেন, “হে বনূ ফিহআয়াত নাযিল হলঃ আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন”-(শু’আরা ২১৪)। তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হে কুরায়শ সম্প্রদায়।
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } قَالَ " يَا مَعْشَرَ قُرَيْشٍ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا ".تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন আল্লাহ্ তা‘আলা কোরআনের এই আয়াতটি নাযিল করলেন, “আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করে দিন।” (শু‘আরা ২১৪)। তখন আল্লাহর রাসূল (ﷺ) দাঁড়ালেন এবং বললেন, ‘হে কুরায়শ সম্প্রদায়! কিংবা অনুরূপ শব্দ বললেন, তোমরা আত্মরক্ষা কর। আল্লাহ্র আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোন উপকার করতে পারব না।হে বনূ আব্দ মানাফ! আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোন উপকার করতে পারব না। হে ‘আব্বাস ইব্নু ‘আবদুল মুত্তালিব! আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোন উপকার করতে পারব না। হে সাফিয়্যাহ! আল্লাহর রাসূলের ফুফু, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোন উপকার করতে পারব না। হে ফাতিমা বিন্তে মুহাম্মাদ! আমার ধন-সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও। আল্লাহর আযাব থেকে রক্ষা করতে আমি তোমার কোন উপকার করতে পারব না।আসবাগ (রহঃ) ইব্নু ওয়াহাব (রহঃ) عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ আবূ হুরায়রা (রাঃ) থেকে হাদীস বর্ণনায় আবুল ইয়ামান (রহঃ) -এর অনুসরণ করেছেন।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَمَّا نَزَلَتْ وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرَيْشًا فَاجْتَمَعُوا، فَعَمَّ وَخَصَّ، فَقَالَ:«يَا بَنِي كَعْبِ بْنِ لُؤَيٍّ، يَا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ، يَا بَنِي عَبْدِ شَمْسٍ، وَيَا بَنِي عَبْدِ مَنَافٍ، وَيَا بَنِي هَاشِمٍ، وَيَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ، وَيَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ، إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبِلَالِهَا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
"আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করে দিন"- (সূরা আশ্ শু'আরা ২৬: ২১৪) এ আয়াত নাযিল হলে রাসূলুল্লাহ (ﷺ) [বিশেষভাবে] কুরায়শদের ডাকলেন। তাদের বিশেষ ও সাধারণ সকলে একত্রিত হল। তিনি (ﷺ) বললেন: হে বানী কা'ব ইবনু লুআই, হে বানী মুররাহ্ ইবনু কা'ব, হে বানী 'আব্দ শামস্, হে বানী 'আব্দ মানাফ, হে বানী হাশিমগণ, হে বানী 'আবদুল মুত্ত্বালিব! তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন হতে রক্ষা কর। এরপর তিনি (ﷺ) নিজ কন্যা ফাত্বিমাহ্ (রাঃ)-কে বললেন: হে ফাত্বিমাহ্! নিজেকে জাহান্নামের আগুন হতে বাঁচাও। আমি তোমাদেরকে আল্লাহ [আযাব হতে) রক্ষা করার ক্ষমতা রাখি না। তবে তোমাদের সাথে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে তা আমি বজায় রাখবো।'
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُنْزِلَ عَلَيْهِ ﴾وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ﴿ [الشعراء: 214]، قَالَ:«يَا مَعْشَرَ قُرَيْشٍ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، لَا أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، يَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ، سَلِينِي مَا شِئْتِ، لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (সাঃ)-এর ওপর নাযিল হলো "আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দিন”- (সূরা আশ্ শু'আরা ২৬ : ২১৪), তখন তিনি বললেন : হে কুরায়শ সম্প্রদায়! তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট হতে কিনে নাও। আমি তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করার ক্ষমতা রাখি না। হে 'আব্দুল মুত্ত্বালিব-এর সন্তানেরা! আমি তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করার ক্ষমতা রাখি না। হে 'আব্বাস ইবনু 'আব্দুল মুত্ত্বালিব! আমি আপনাকে আল্লাহ হতে রক্ষা করার ক্ষমতা রাখি না। হে রাসূলুল্লাহ (সাঃ)-এর ফুফী সফিয়্যাহ্! আমি আপনাকে আল্লাহ হতে রক্ষা করার ক্ষমতা রাখি না। হে মুহাম্মাদ-এর কন্যা ফাত্বিমাহ্! তুমি যা ইচ্ছা আমার নিকট চাইতে পার, আমি তোমাকে আল্লাহ হতে রক্ষা করার ক্ষমতা রাখি না।'
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أُنْزِلَ عَلَيْهِ ﴾وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ﴿ [الشعراء: 214] فَقَالَ:«يَا مَعْشَرَ قُرَيْشٍ، اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، لَا أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، يَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا، يَا فَاطِمَةُ، سَلِينِي مَا شِئْتِ لَا أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন এ আয়াত নাযিল হলো, "আপনি আপনার নিকটাত্মীয়কে সতর্ক করুন"- (সূরা আশ্ শু'আরা ২৬ : ২১৪); তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে কুরায়শের লোকগণ! তোমরা নিজেদেরকে আল্লাহর নিকট হতে কিনে নাও। আমি আল্লাহর সামনে তোমাদের কোনো উপকার করতে পারব না। হে 'আব্দ মানাফ-এর বংশধরগণ! আমি তোমাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করার ক্ষমতা রাখি না। হে 'আব্বাস ইবনু 'আবদুল মুত্ত্বালিব! আমি তোমার কোনো উপকার করতে সক্ষম নই। হে রাসূলুল্লাহ (ﷺ)-এর ফুফু সফিয়্যাহ্! আমি আল্লাহর আযাব হতে আপনাকে রক্ষা করতে সক্ষম নই। হে ফাত্বিমাহ্! তুমি যা ইচ্ছা আমার নিকট চাইতে পার, আল্লাহর আযাব হতে তোমাকে রক্ষা করার ক্ষমতা রাখি না।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ وَهُوَ ابْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ﴾وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ﴿ [الشعراء: 214]، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا فَاطِمَةُ ابْنَةَ مُحَمَّدٍ، يَا صَفِيَّةُ بِنْتَ عَبْدِ الْمُطَّلِبِ، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، لَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، سَلُونِي مِنْ مَالِي مَا شِئْتُمْ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন আয়াত নাযিল হলো, وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ "আর তুমি সতর্ক কর তোমার নিকটাত্মীয় স্বজনদের”- (সূরা আশ্ শু'আরা- ২৬: ২১৪);, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে মুহাম্মাদ-এর মেয়ে ফাত্বিমাহ্! হে 'আবদুল মুত্ত্বালিব-এর কন্যা সফিয়্যাহ্! হে 'আবদুল মুত্ত্বালিব-এর বংশধররা! আল্লাহর 'আযাব হতে আমি তোমাদের কোনো উপকারে আসব না। তোমরা আমার মাল হতে যা ইচ্ছা চাইতে পার।
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَنْبَأَنَا إِسْرَائِيلُ، عَنْ مُعَاوِيَةَ وَهُوَ ابْنُ إِسْحَاقَ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بَنِي عَبْدِ مَنَافٍ، اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنْ رَبِّكُمْ، إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنْ رَبِّكُمْ، إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، وَلَكِنْ بَيْنِي وَبَيْنَكُمْ رَحِمٌ أَنَا بَالُّهَا بِبِلَالِهَا»
মূসা ইবনু ত্বলহাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে 'আব্দ মানাফ-এর বংশধর! তোমরা নিজেদেরকে কিনে নাও। আমি তোমাদের জন্য কোনো কিছু করতে [আল্লাহর আযাব হতে রক্ষা করতে সক্ষম নই। হে 'আব্দুল মুত্ত্বালিব-এর সন্তানগণ! তোমরা নিজেদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাও। আমি তোমাদের জন্য কিছু করার ক্ষমতা রাখি না। আমি তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারব না। কিন্তু আমার ও তোমাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে। আমি তার আর্দ্রতা দ্বারা নিজেকে সিক্ত করব [হাক্ব আদায় করব]।
