১৪/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৪০৩ - বাহ্যিক আমল দেখে বিচার

স্বাক্ষ্য প্রদান এবং গ্রহণ - ব্যক্তির প্রকাশ্য দিক বিবেচনায় সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত আমল দেখে বিচার: উমর (রা.)-এর সতর্ক বাণী

বুলুগুল মারামহাদিস নম্বর ১৪০৩

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ - رضي الله عنه: أَنَّهُ خَطَبَ فَقَالَ: إِنَّ أُنَاسًا كَانُوا يُؤْخَذُونَ بِالْوَحْيِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ - ﷺ - وَإِنَّ الْوَحْيَ قَدِ انْقَطَعَ, وَإِنَّمَا نَأْخُذُكُمْ الْآنَ بِمَا ظَهَرَ لَنَا مِنْ أَعْمَالِكُمْ. رَوَاهُ الْبُخَارِيُّ

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ)-এর সময়ে কিছু ব্যক্তিকে ওহীর ভিত্তিতে পাকড়াও করা হত। এখন যেহেতু ওহী বন্ধ হয়ে গেছে, সেহেতু এখন আমাদের সামনে তোমাদের যে ধরনের আমল প্রকাশ পাবে, সেগুলোর ভিত্তিতেই তোমাদের বিচার করব। [১৫১১]

[১৫১১] বুখারীর বর্ণনায় আরো রয়েছে-(আরবী) যে ব্যক্তি আমাদের সামনে ভালো প্রকাশ করবে তাকে আমরা নিরাপত্তা দান করব এবং নিকটে আনবো, তার অন্তরের বিষয়ে আমাদের কিছু করণীয় নেই। আল্লাহই তার অন্তরের বিষয়ে হিসাব নিবেন। আর যে ব্যক্তি আমাদের সামনে মন্দ আমল প্রকাশ করবে, তার প্রতি আমরা তাদের নিরাপত্তা প্রদান করব না, যদিও সে বলে যে, তার অন্তর ভালো। (বুখারী ২৬৪১, নাসায়ী ৪৭৭৭, আবু দাউদ ৪৫৩৭, আহমাদ ২৮৮।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৪০৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় উমর ইবনুল খাত্তাব (রাদি.) মানুষের বিচার নিয়ে একটি বাস্তব নীতি বলেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে ওহীর মাধ্যমে কিছু মানুষের গোপন অবস্থা ধরা পড়ত। কিন্তু ওহী বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের ব্যাপারে বিচার হবে তার প্রকাশিত আমল দেখে। অর্থাৎ কারও অন্তরের দাবি, ভেতরের উদ্দেশ্য বা গোপন অবস্থা নিয়ে মানুষ চূড়ান্ত বিচার করবে না। আমাদের সামনে যে কাজ দেখা যাবে, তার ভিত্তিতেই সামাজিক ও বিচারিক সিদ্ধান্ত নেওয়া হবে। এই হাদিস বাহ্যিক আমল, ন্যায়বিচার এবং দায়িত্বশীল মূল্যায়নের শিক্ষা দেয়। কারও অন্তর নিয়ে অহেতুক দাবি না করে দৃশ্যমান কাজের ভিত্তিতে কথা বলা নিরাপদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের গোপন অবস্থা আল্লাহ ভালো জানেন।
  • বিচারে প্রকাশিত কাজকে ভিত্তি করা হবে।
  • কারও অন্তর নিয়ে অকারণ সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।
  • ওহী বন্ধ হওয়ার পর বিচারিক নীতি বাস্তব আমলের উপর দাঁড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন