২/৯. অধ্যায়ঃ
নফল সালাত-এর বিবরণ - যে ব্যক্তি দিবা-রাতে ১২ রাক’আত নফল সালাত আদায় করবে তার প্রতিদান
বুলুগুল মারাম : ৩৫৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৫৬
وَعَنْ أُمِّ حَبِيبَةَ أُمِّ الْمُؤْمِنِينَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ - صلى الله عليه وسلم - يَقُولُ: «مَنْ صَلَّى اثْنَتَا عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ». رَوَاهُ مُسْلِمٌ.وَفِي رِوَايَةٍ تَطَوُّعًا
মুসলিম জননী উম্মু হাবিবাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- যে ব্যক্তি দিন রাতে বারো রাকা’আত (সুন্নাত) সালাত আদায় করবে তার বিনিময়ে তার জন্য জান্নাতে একখানা অট্টালিকা নির্মাণ করা হবে। অন্য বর্ণনায় ঐ বারো রাকাআতকে “নফল সালাত" (একই অর্থ) বলা হয়েছে। [৩৯৭]
[৩৯৭] মুসলিম ৭২৮, তিরমিযী ৪১৫, নাসায়ী ১৭৯৬, ১৭৯৭, ১৮০০, ১৮০১, আবূ দাউদ ১২৫০, ইবনু মাজাহ ১১৪১, আহমাদ ২৬২২৮, ২৬২৩৫, দারেমী ১২৫০।
