২/৯. অধ্যায়ঃ
নফল সালাত-এর বিবরণ - আসর সালাতের পূর্বে চার রাক’আত নফল পড়ার বিধান
বুলুগুল মারাম : ৩৫৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৫৯
وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى أَرْبَعًا قَبْلَ الْعَصْرِ». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَابْنُ خُزَيْمَةَ وَصَحَّحَهُ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- আল্লাহ ঐ ব্যক্তির উপর রহম করুন যে ‘আসরের (ফরজ) সালাতের পুর্বে চার রাক’আত (নফল) সালাত আদায় করে থাকে। তিরমিযী একে হাসান বলেছেন, ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। [৪০০]
[৪০০] আবু দাউদ ১২৭১, তিরমিযী ৪৩০, ইবনু হিব্বান হাঃ ১৫৮৮
