৫/২. অধ্যায়ঃ
ই’তিকাফ ও রামাযান মাসে রাতের সালাত - ই’তিকাফের বিধানাবলী
বুলুগুল মারাম : ৭০২
বুলুগুল মারামহাদিস নম্বর ৭০২
وَعَنْهَا قَالَتْ: السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا, وَلَا يَشْهَدَ جِنَازَةً, وَلَا يَمَسَّ امْرَأَةً, وَلَا يُبَاشِرَهَا, وَلَا يَخْرُجَ لِحَاجَةٍ, إِلَّا لِمَا لَا بُدَّ لَهُ مِنْهُ, وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ، وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ, وَلَا بَأْسَ بِرِجَالِهِ, إِلَّا أَنَّ الرَّاجِحَ وَقْفُ آخِرِهِ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
ইতিকাফকারীর জন্য সুন্নাত বা শরয়ী ব্যবস্থা হচ্ছে তিনি কোন রুগ্ন ব্যক্তিকে দেখতে যাবেন না, জানাযায় শামিল হবেন না, স্ত্রীকে স্পর্শ করবে না ও তাকে জড়াবে না, প্রয়োজন থাকলেও (মসজিদ হতে) বের হবেন না তবে যা না হলে মোটেই চলবে না (যেমন পায়খানা ও পেশাব করার জন্যে); এবং সাওম ব্যতীত ইতিকাফ হয় না এবং জুমুআহ মসজিদ ব্যতীত অন্যত্র ইতিকাফ হয় না- আবূ দাউদ। এর রাবীদের মধ্যে কোন ক্রটি নেই, তবে এর শেষাংশ মওকুফ হওয়াটাই সমিচীন (অর্থাৎ সাওম ব্যতীত ইতিকাফ নেই হতে শেষাংশ রাবীর নিজস্ব কথা)। [৭৪৭]
[৭৪৭] আবূ দাউদ ২৪৭৩
