৭/২০. অধ্যায়ঃ
ফারায়িয বা মৃতের পরিত্যক্ত সম্পত্তির বণ্টন বিধি - ওয়ালার বিধানাবলী
বুলুগুল মারাম : ৯৫৬
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৫৬
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: قَالَ النَّبِيُّ - صلى الله عليه وسلم: «الْوَلَاءُ لُحْمَةٌ كَلُحْمَةِ النَّسَبِ, لَا يُبَاعُ, وَلَا يُوهَبُ». رَوَاهُ الْحَاكِمُ: مِنْ طَرِيقِ الشَّافِعِيِّ, عَنْ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ, عَنْ أَبِي يُوسُفَ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ, وَأَعَلَّهُ الْبَيْهَقِيُّ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দাসমুক্ত করার দ্বারা ‘ওয়ালা’ [১০৩১] নামে যে সম্পর্ক মুক্তকারী মুনিব ও দাসের মধ্যে স্থাপিত হয় তা বংশীয় সম্পর্কের ন্যায় (স্থায়ী) । সেটি বিক্রয় হয় না ও দানও করা যায় না । হাকিম শাফি’ঈ (রহঃ)-এর সূত্রে তিনি মুহাম্মদ বিন হাসান বিন থেকে, তিনি আবূ ইউসুফ হতে বর্ণনা করেছেন। হাদীসটিকে ইবনু হিব্বান সহীহ বলেছেন; ইমাম বাইহাকী ত্রুটিযুক্ত বা দুর্বল বলেছেন । [১০৩২]
[১০৩১] ওয়ালা হচ্ছে সেই মুক্ত দাস, যাকে মুক্ত করে দেয়া হলেও শুধুমাত্র সুসম্পর্কের কারণে মুনিব কর্তৃক সম্পত্তি থেকে কিছু প্রদান করা হয় ।[১০৩২] ইমাম ইবনু তাইমিয়্যাহ তাঁর নাযরিয়াতুল আকদ (৮০) গ্রন্থে বলেন, এটি হাসান থেকে মুরসাল রূপে উত্তম সনদে বর্ণিত । বিন বায হাশিয়া বুলগুল মারাম ৫৬২ গ্রন্থে বলেন, এর শাহেদ থাকার কারনে হাসান । ইবনু উসাইমীনও ৪/৩৮৪ গ্রন্থে একই কথা বলেছেন । শাইখ আলবানী ইরওয়াল গালীল ১৭৩৮ ও ১৬৬৮ গ্রন্থে একে সহীহ বলেছেন । ইমাম সুয়ূত্বীও আল জামেউস সগীর ৯৬৮৭ গ্রন্থেও একে সহীহ বলেছেন ।
