৪/৪৬. অধ্যায়ঃ
ভয়কালীন সালাত - প্রথম অনুচ্ছেদ
কাফির হতে ভয়ভীতিকালীন সালাতের নিয়ম কানুনের বিষয়ে কিছু বৈশিষ্ট্য রয়েছে। এ ব্যাপারে দীর্ঘ আলোচনাও রয়েছে তন্মধ্যে জ্ঞান অন্বেষণকারীদের জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা করব।১। ভয়ভীতির সালাত কত হিজরীতে শুরু হয় এ ব্যাপারে মতভেদ রয়েছে। তবে জমহূর ’উলামারা বলেছেন প্রথম সালাত যাতুর রিক্বা’ যুদ্ধে পড়া হয়েছিল। আর এ যুদ্ধ সংঘটিত ইমাম বুখারীর ভাষ্যমতে ৭ম হিজরীর খায়বার যুদ্ধের পরে যা ইমাম ইবনু ক্বইয়্যিম ও ইববে হাজার শক্তিশালী মত হিসেবে মন্তব্য করেছেন।২। সবাই ঐকমত্য পোষণ করেছেন, এ সালাত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দাকের যুদ্ধে পড়েননি। মতানৈক্যের কারণ হল ভয়ভীতিকালীন সালাত সম্পর্কিত কুরআনের আয়াত খন্দাক যুদ্ধের পূর্বে না পরে অবতীর্ণ হয়েছে। জমহূর ’উলামাদের অভিমত বেশি গ্রহণযোগ্য যেমন ইবনু রুশদ ইবনু ক্বাইয়্যিম হাফিয ইবনু হাজার আর কুরতুবী মুসলিমের জরাহতে, ইয়াজি, আল্লামা যায়লা’ঈ বলেছেন আমাদের নিকট খন্দাক যুদ্ধের পরে ভয়ভীতিকালীন সালাত সম্পকির্ত আয়াত অবতীর্ণ হয়েছে।৩। জমহূর ’উলামাদের অভিমত এ হুকুমের কার্যকারিতা (ভয়ভীতিকালীন সালাতের হুকুম) রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তিকালের পরেও বলবৎ আছে। তবে ইমাম শাফি’ঈ বলেন, এর হুকুম রহিত হয়েছে আর আবূ ইউসুফ বলেন, এটা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথেই খাস।৪। ভয়ভীতিকালীন সালাত নগরবাসীর জন্য বৈধ যখন শত্রুরা প্রয়োজন দেখা দিবে যেমন শত্রুদের দ্বারা নগরবাসী আক্রান্ত হলে এ মতে গেছেন জমহূর শাফি’ঈ আহমাদ আবূ হানীফাহ্ ও মালিক-এর প্রসিদ্ধ মতে। আর এ মতই সঠিক।৫। এই ভয়কালীন পরিবেশে সালাতের রাক্’আতের সংখ্যার উপর কোন প্রভাব ফেলবে না কি ইমাম ও মুক্তাদীদের ক্ষেত্রে। অধিকাংশ ’উলামাদের অভিমত যেমন ইবনু ’উমার (রাঃ) নাখ্’ঈ, মালিক, শাফি’ঈ, আহমাদ ও আবূ হানীফা ও সকল শহরবাসী ’উলামা তাদের মতে এক রাক্’আত বৈধ না তবে ইবনু ’আব্বাস, হাসান বসরী, আত্বা তাউস মুজাহিদ আরও অন্যান্যদের নিকট যুদ্ধের ভয়াবহ অবস্থায় এক রাক্’আত ও ইঙ্গিতে সালাত বৈধ দলীল আহমাদ, আবূ দাঊদ, নাসায়ী যা বর্ণনা করেন- হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়কালীন সালাত একদল নিয়ে এক রাক্’আত অপর দলকে নিয়ে অন্য আর এক রাক্’আত পড়িয়েছেন এবং সাহাবীরা (বাকি রাক্’আত) পূর্ণ করেননি।অপর এক হাদীস যা আহমাদ ও মুসলিমে এসেছে, ’আবদুল্লাহ ইবনু ’আব্বাস (রাঃ) বলেন, আল্লাহ তা’আলা তোমাদের নবীর জিহ্বার মাধ্যমে নগরে অবস্থানকালীন সময়ে চার রাক্’আত, সফরে দু’ রাক্’আত আর ভয়কালীন অবস্থায় এক রাক্’আত ফরয করেছেন।আমি (ভাষ্যকার) বলি, জমহূর ’উলামারা ইমামের সাথে এক রাক্’আত পড়া মনে করেছে আর দ্বিতীয় রাক্’আত পড়াকে অস্বীকার করেননি।অথবা এক রাক্’আত আদায়ের বিষয়টি বৈধ ও প্রাধান্যের দৃষ্টিভঙ্গিতে। আর হাদীসেরلم يقضواবাক্য দ্বারা তারা পরে বাকি সালাত আদায় করেনি এ ব্যাখ্যা অনেক অগ্রহণযোগ্য।৬। ইমাম আবূ দাঊদ ভয়কালীন সালাতের পদ্ধতি আটভাবে বর্ণনা করেছেন আবার কেউ বলেন নয় ভাবে আর এগুলো পরস্পর বিরোধী না কেননা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার ভয়কালীন সালাত আদায় করেছেন সুতরাং ব্যক্তির জন্য বৈধ প্রকারভেদগুলোর মধ্যে যেভাবে সালাত (সালাত/নামায/নামাজ) আদায় করতে চায় আদায় করবে।
মিশকাতুল মাসাবিহ : ১৪২৪-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪২৪-[১]
عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُصَلِّىْ بِالنَّاسِ صَلَاةَ الظُّهْرِ فِي الْخَوْف بِبَطْنِ نَخْل فَصَلّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ جَاءَ طَائِفَةٌ أُخْرى فَصَلّى بِهِمْ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ. رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘'বাতনে নাখল'’ যুদ্ধে লোকজন নিয়ে ভীতি অবস্থায় যুহরের সালাত আদায় করলেন। তিনি একদল নিয়ে দুই রাক্’আত আদায় করলেন এবং সালাম ফিরালেন। এরপর দ্বিতীয় দল আসলো। তিনি তাদেরকে নিয়েও দুই রাক্’আত আদায় করলেন। তারপর সালাম ফিরালেন। (শারহুস্ সুন্নাহ্) [১]
[১] য‘ঈফ : মুসনাদুশ্ শাফি‘ঈ ৫০৬, শারহুস্ সুন্নাহ্ ১০৯৪, ইবনু খুযায়মাহ্ ১৩৫৩। শায়খ আলবানী (রহঃ) বলেছেন, এর সানাদ হাসান আল বসরী (রহঃ)-এর ‘‘আন্আনা’’ রয়েছে, সাথে সাথে সানাদটি মতভেদপূর্ণ বটে।
