৪/৪৬. অধ্যায়ঃ
ভয়কালীন সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৪২৫-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪২৫-[২]
عَنْ أَبِىْ هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللّهِ ﷺ نَزَلَ بَيْنَ ضَجْنَانَ وَعُسْفَانَ فَقَالَ الْمُشْرِكُونَ: لِهَؤُلَاءِ صَلَاةٌ هِيَ أَحَبُّ إِلَيْهِمْ مِنْ ابَائِهِمْ وَأَبْنَائِهِمْ وَهِيَ الْعَصْرُ فَأَجْمِعُوا أَمْرَكُمْ فَتَمِيْلُوْا عَلَيْهِمْ مَيْلَةً وَاحِدَةً وَإِنَّ جِبْرِيْلَ أَتَى النَّبِيَّ ﷺ فَأَمَرَه أَنْ يَقْسِمَ أَصْحَابَه شَطْرَيْنِ فَيُصَلِّيَ بِهِمْ وَتَقُومَ طَائِفَةٌ أُخْرى وَرَاءَهُمْ وَلْيَأْخُذُوْا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ فَتَكُوْنَ لَهُمْ رَكْعَةٌ وَلِرَسُولِ اللّهِ ﷺ رَكْعَتَانِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার (জিহাদ করার লক্ষ্যে) 'যাজ্নান' ও ‘উসফান নামক স্থানের মধ্যবর্তী স্থানে উপস্থিত হলেন। মুশরিকরা তখন বলাবলি করল। এ মুসলিম সম্প্রদায়ের এক সালাত আছে, যে সালাত তাদের নিকট তাদের পিতা-মাতা ও সন্তান-সন্ততি হতেও অধিক প্রিয়। আর সে সালাতটা হল ‘আসরের সালাত। তাই তোমরা দলবদ্ধ হও। এ ‘আসরের সালাত আদায়ের সময় তাদের উপর আক্রমণ কর।ঠিক এ সময় নবী (ﷺ)-এর নিকট জিবরিল (আঃ) আসলেন। তাকে হুকুম দিলেন তিনি যেন তাঁর সাথিদেরকে দুইভাগে ভাগ করেন। একদলকে নিয়ে সালাত আদায় করবেন। আর অপর দলটি তাদের অপর দিকে শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে থাকবেন অটুটভাবে। এমনকি সালাতেও যেন তারা সম্ভাব্য সতর্কতা ও অস্রশস্ত্রে সজ্জিত থাকে। এতে তাদের সালাতও এক রাক্’আত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ (ﷺ)-এর হবে দুই রাক্’আত। (তিরমিযী, নাসায়ী) [১]
[১] সানাদটি হাসান : আত্ তিরমিযী ৩০৩৫, নাসায়ী ১৫৪৪, ইবনু হিব্বান ২৮৭২, আহমাদ ১০৭৬৫।
