৪/৪৮. অধ্যায়ঃ

কুরবানি - প্রথম অনুচ্ছেদ

কুরবানী করা শারী’আত অনুমোদিত যা কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত। কুরআন দ্বারা প্রমাণিত আল্লাহ তা’আলার বাণীঃفَصَلِّ لرَبِّكَ وَانْحَرْ’’(ঈদের) সালাত আদায় কর এবং কুরবানী কর’’- (সূরাহ্ আল কাওসার ১০৮: ২)। যেমনটি অধিকাংশ তাফসীরবিদরা বলেছেন আর মুতাওয়াতিরভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত আর ইজমা হয়েছে এ ব্যাপারে কোন মতানৈক্য নেই। আর মুসলিমদের ’আমল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়কাল হতে বর্তমান সময় পর্যন্ত মুতাওয়াতিরভাবে চলে আসছে। আর এটা ইব্রাহীম (আঃ)-এর সুন্নাহ যেমন আল্লাহ তা’আলার বাণীঃوَفَدَيْنهُ بِذَبْحٍ عَظِيْمٍ’’আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম’’- (সূরাহ্ আস্ স-ফফা-ত ৩৭: ১০৭)। আর অধিকাংশ ’আলিমদের অভিমত এটা সুন্নাতে মুয়াক্কাদাহ্।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৭৩-[২]

وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ: الْأَضْحى يَوْمَانِ بَعْدَ يَوْمِ الْأَضْحى. رَوَاهُ مَالِكٌ

ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ

'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) বলেন, কুরবানীর দিনের পরেও অর্থাৎ দশই যিলহাজ্জের পরেও দু'দিন কুরবানীর দিন অবশিষ্ট থাকে। [১]

[১] সহীহ : মুয়াত্ত্বা মালিক ১৭৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৫৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন