৪/৪৮. অধ্যায়ঃ
কুরবানি - প্রথম অনুচ্ছেদ
কুরবানী করা শারী’আত অনুমোদিত যা কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা প্রমাণিত। কুরআন দ্বারা প্রমাণিত আল্লাহ তা’আলার বাণীঃفَصَلِّ لرَبِّكَ وَانْحَرْ’’(ঈদের) সালাত আদায় কর এবং কুরবানী কর’’- (সূরাহ্ আল কাওসার ১০৮: ২)। যেমনটি অধিকাংশ তাফসীরবিদরা বলেছেন আর মুতাওয়াতিরভাবে সুন্নাহ দ্বারা প্রমাণিত আর ইজমা হয়েছে এ ব্যাপারে কোন মতানৈক্য নেই। আর মুসলিমদের ’আমল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়কাল হতে বর্তমান সময় পর্যন্ত মুতাওয়াতিরভাবে চলে আসছে। আর এটা ইব্রাহীম (আঃ)-এর সুন্নাহ যেমন আল্লাহ তা’আলার বাণীঃوَفَدَيْنهُ بِذَبْحٍ عَظِيْمٍ’’আমি এক মহান কুরবানীর বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম’’- (সূরাহ্ আস্ স-ফফা-ত ৩৭: ১০৭)। আর অধিকাংশ ’আলিমদের অভিমত এটা সুন্নাতে মুয়াক্কাদাহ্।
মিশকাতুল মাসাবিহ : ১৪৭৪-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৪৭৪-[৩]
وَقَالَ: وَبَلَغَنِىْ عَنْ عَلِيِّ بْنِ أَبِىْ طَالِبٍ مِثْلُه
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ইমাম মালিক) আরো, 'আলী ইবনু আবী ত্বালিব (রাঃ) হতেও এরূপ একটি উক্তি প্রমাণিত। [১]
[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ১৭৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯২৫৪। এর সানাদটি মুনক্বতি‘।
